কায়পুত্র: নিগৃহীত এক গোষ্ঠীর অজানা গল্প – কায়পুত্ররা পরিবর্তন চায়, সম্মানজনক জীবন চায়।

কায়পুত্র: নিগৃহীত এক গোষ্ঠীর অজানা গল্প – কায়পুত্ররা পরিবর্তন চায়, সম্মানজনক জীবন চায়।

গোপালগঞ্জের রামদিয়ায় শূকরের পাল, ২০১৭। ছবি: ফিলিপ গাইন

সরকারি অভিধানে তারা ‘কাওরা’ হিসেবে চিহ্নিত। সাধারণ জনগণও সাধারণভাবে তাদেরকে ‘কাওরা’ বলেই ডাকে। তারা খোলা মাঠে শূকর পালন করেন। বাংলায় ‘কাওরা’ শব্দটি শূকরের সঙ্গে বসবাসকারী একটি গোষ্ঠীর প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে। বাংলায় এ শব্দটি গালির সমার্থক। ইদানীং এই গোষ্ঠী নিজেদেরকে পরিচয় দিতে ‘কায়পুত্র’ শব্দটি চালু করেছে। এটি তাদের জন্য একটি সম্মানজনক শব্দ।

আপনি যদি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা বিশেষ করে সাতক্ষীরা, যশোর, খুলনা, কুষ্টিয়া, ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল, নড়াইল, ইত্যাদির মধ্য দিয়ে ভ্রমণ করেন, তবে হয়তো রাস্তার ধারে বা বিলের মধ্যে শূকরের পাল দেখতে পাবেন। একটি শূকরের পালে সাধারণত ২০০ থেকে ৫০০ কালো শুকর থাকে, যা দেখতে প্রায় বুনো শূকরের মতো। মুসলিম প্রধান বাংলাদেশে শূকর অপবিত্র এবং তাই অবাঞ্ছিত বলে বিবেচিত হয়।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে আসা শূকরের মাংসের চাহিদা অমুসলিমদের কাছে এবং বিশেষ করে ঢাকার বড় বড় হোটেলগুলোতে রয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে আসা শূকরের মাংস ছাড়া ঢাকার খ্রিস্টানরা তাদের উৎসব ভাবতেই পারেন না। প্রকৃতপক্ষে, এই নিচু জেলাগুলোতে খোলা মাঠে লালন-পালন করা কালো শূকরগুলিকে নিয়মিতভাবে ঢাকার অদূরে কালীগঞ্জের নাগরিতে জবাই করা হয় এবং ফার্মগেটের দোকানে আনা হয়। এ বড় বড় মাংস হোটেলগুলোতেও সরবরাহ করা হয়।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা বাড়িতেও শূকর পালন করে। তারা খ্রিস্টান, বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং অত্যন্ত আনন্দের সঙ্গে শূকরের মাংস খায়। দেশের সংখ্যাগরিষ্ঠদের কাছে শূকর অপবিত্র প্রাণী বিধায় শূকরের মাংস এখনো সস্তা। এর পুরো কৃতিত্ব কায়পুত্রদের।

শূকরের পাল ও তাদের ঘিরে থাকেন যেসব কায়পুত্র, তারা রাখাল বলে পরিচিত। অনেক দিন আমি তাদের সঙ্গে ভোর থেকে সন্ধ্যা অব্দি আনন্দের সঙ্গে সময় কাটিয়েছি। শীতকালে এরা সবচেয়ে আকর্ষণীয়। বর্ষাকালে ছয় মাসেরও বেশি সময় ধরে জলের নিচে থাকা বিলগুলো শূকরের পালকে প্রচুর খাবার উপহার দেয়। এ সময় খেয়েদেয়ে হৃষ্টপুষ্ট হয়ে ওঠে এ প্রাণীটি। জীবন্ত ও খাবার মতো যেকোনো কিছুর জন্য শূকরেরা কাদামাটি ঘাটতে থাকে। কেঁচো ও ঘুগরা থেকে শুরু করে সব ধরনের শেকড় জাতীয় খাদ্য যেমন: ঘেচু, কচু, শালুক, চিচরে ও বাদলা (বর্ষাকালে জলাভূমিতে জন্মানো বুনো উদ্ভিদ) খোলা জায়গায় বড় হওয়া শূকরের পাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে থাকে।

বিলের বুনো উদ্ভিদ খেয়ে শূকরের পাল কৃষকদের বড় উপকার করে। এক একর জমিতে পাঁচশো শূকরের একটি পাল যদি কয়েক ঘণ্টা ধরে খায়, তবে তা বিনামূল্যে চাষ হয়ে যায়। অল্প পরিশ্রমে কৃষকরা তখন ধানের চারা লাগাতে পারে। শূকরের পাল এলে অনেক জায়গায় কৃষকরা খুশি হয়। কারণ শুকরের পাল জমিকে আগাছামুক্ত করে দেয়।

২০১৭ সালে গোপালগঞ্জের কাজুলিয়া বিলে কয়েকটি পালে দুই হাজারের বেশি শূকর পেয়েছিলাম। ২০২৩ সালে নড়াইলের ইছামতি বিলে কয়েকটি পালের মধ্যে একই সংখ্যক শূকর পেয়েছি। আমার কাছে শূকরের পালগুলো বিস্ময়কর।

প্রায় ২০১৬ সাল থেকে কায়পুত্রদের নিয়ে গবেষণা করতে গিয়ে আমরা বেশ কয়েকটি জেলায় শূকরের পালকে অনুসরণ করে আসছি। কায়পুত্রদের বলা যায় বাংলাদেশের সবচেয়ে দরিদ্র ও দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীগুলোর মধ্যে একটি। সাতক্ষীরা, যশোর ও খুলনা জেলার গ্রামে তাদের পরিবারের বাস এবং তারা পরিবার ছেড়ে সারা বছর শূকরের সঙ্গে খোলা মাঠে থাকে। ৫০০ শূকরের একটি পালের জন্য প্রায় এক ডজন শক্তিশালী রাখালের প্রয়োজন হয়।

রাখালদের যে বিষয়টি আমার সবচেয়ে বেশি ভালো লাগে তারা যত্নের সঙ্গে শূকর বড় করে। শূকরের মতো এমন বুদ্ধিমান প্রাণীর সঙ্গে যোগাযোগের বিশেষ দক্ষতা আছে তাদের। যেমনটি ইউভাল নোয়াহ হারারি শূকর সম্পর্কে তার গ্রন্থ সেপিয়েন্সে ব্রিফ হিস্ট্রি অব হিউম্যানকাইন্ডে লিখেছেন, ‘স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে শুকর সবচেয়ে বুদ্ধিমান এবং অনুসন্ধিৎসু, সম্ভবত বানর জাতীয় প্রাণীদের মধ্যে বুদ্ধিমত্তায় মানুষের পরই এদের স্থান।’

এ বিষয়টি আমি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। এখানে অবশ্যই বলতে হয় যে, বেব নামক এক হলিউড সিনেমায় অভিনয় করে একটি শূকর একাডেমি পুরস্কারও পেয়েছে। শূকরের কিডনি ইতোমধ্যেই সফলভাবে মানুষের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। এই দুটি প্রজাতির দেহের টিস্যু—মানুষ ও শূকর—নাটকীয়ভাবে মেলে। কে জানে, হয়তো এই কালো শূকরই ভবিষ্যতে একদিন অমূল্য হিসেবে প্রমাণিত হবে!

রাখালরা বলা চলে শূকরদের নিত্যসঙ্গী—তারা শূকরকে খাওয়ায়, দিনরাত তাদের সঙ্গে থাকে ও কথা বলে। শূকররাও তাদের কথা শোনে এবং তাদের নির্দেশ অনুসরণ করে। বিলের কাছে থাকা এই রাখাল ও শূকরের জীবনটা আশ্চর্য রকম সুন্দর, এটা আমাদের নজরে তেমনভাবে আসে না। আমরা সাধারণত তাদের তখনই দেখি যখন তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য শূকর নিয়ে রাস্তায় ওঠে বা শূকরগুলো রাস্তার পাশে খাবার খায়।

শূকরের পাল নিয়ে রাখাল, গোপালগঞ্জ, ২০১৬। ছবি: ফিলিপ গাইন

কারা এই রাখাল? কোথায় তাদের বসবাস?
সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) ২০১৯ সালে কায়পুত্র অধ্যুষিত সব গ্রামে নিবিড় গবেষণা চালায় এবং ‘কায়পুত্র: শূকর চরানো গোষ্ঠী’ শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করে। গবেষণায় সেড যশোর, সাতক্ষীরা ও খুলনা জেলার ৪৬টি গ্রামে কায়পুত্রদের খোঁজ পায়। এ গ্রামগুলোর মধ্যে ৪১টি গ্রামের কায়পুত্ররা তাদের ঐতিহ্যবাহী পেশা—খোলা মাঠে শূকর চরানোর সঙ্গে সম্পৃক্ত। বাকি পাঁচটি গ্রামের কায়পুত্ররা রাখাল হিসেবে আর কাজ করে না। এই ৪৬টি গ্রাম ছাড়াও সেড এই তিন জেলায় আরও ২৯টি গ্রামের খোঁজ পায় যেখানে কায়পুত্ররা মৎস্যজীবীতে পরিণত হয়েছে। তারা তাদের ঐতিহ্যবাহী পেশা শূকর পালনে আর আগ্রহী নয় এবং নিজেদের কায়পুত্র হিসেবেও পরিচয় দিতে চায় না।

দেশে কায়পুত্র জনগোষ্ঠীর সংখ্যা আনুমানিক ১২ হাজার। কায়পুত্রদের দেওয়া তথ্য অনুসারে, ২০১৮ সালে তাদের মোট শূকরের পাল ছিল ১০২টি এবং শূকর ছিল ১৬ হাজার ২৯৬টি। তারা তাদের বাড়িতেও কিছু শূকর পালন করে।

কায়পুত্রদের সবাই হিন্দু ধর্মাবলম্বী হলেও হিন্দু বর্ণপ্রথার চার বর্ণের বাইরে তাদের অবস্থান এবং অস্পৃশ্য হিসেবে বিবেচিত। তাদের মতো এত নিগৃহীত, বঞ্চিত, সামাজিকভাবে বিচ্ছিন্ন ও দরিদ্র গোষ্ঠী দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আর নেই।

গত ৭ ও ৮ এপ্রিল আমি সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের দক্ষিণ আলিপুরে (২ নম্বর ওয়ার্ড) একটি কায়পুত্র পাড়ায় যাই। এখানে বসবাসরত ৪৭টি কায়পুত্র পরিবারের—সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের পশ্চিম পাশে ৩৯টি এবং পূর্ব পাশে আটটি—অবস্থা অত্যন্ত শোচনীয়। তাদের অনেকে ঝুপড়িতে বাস করে। এখানকার কায়পুত্ররা জানায়, ৪৭টি পরিবার সরকারি খাসজমিভুক্ত এ জায়গাটিতে বেশ কয়েক দশক ধরে বাস করছে।
এই কায়পুত্র পাড়ার অন্তত ৫০ জন পুরুষ (রাখাল) শূকরের পাল চরাতে বাইরে আছেন। তাদের মাসিক বেতন তিন থেকে নয় হাজার টাকা। সঙ্গে তারা দৈনিক খাবারের জন্য কিছু ভাতাও পায়।

দক্ষিণ আলীপুরের এই কায়পুত্র পাড়ার একটি মর্মস্পর্শী দিক হলো, এ গ্রামের অন্তত ২৫ জন নারী বিধবা কিংবা ‘স্বামী পরিত্যক্তা’ এবং তারা পার্শ্ববর্তী এলাকায় ভিক্ষা করেন। তাদেরই একজন কল্যাণী মণ্ডল, যার বয়স ষাটেরও বেশি। তার স্বামী ছিলেন একজন রাখাল, মারা গেছেন অনেক বছর হলো। স্বামীর মৃত্যুর পর থেকেই ভিক্ষা করছেন কল্যাণী। তার এক মেয়ে, যার বিয়ে হয়ে গেছে। তালপাতা, পলিথিন ও জং ধরা টিনের তৈরি ছয় ফুট বাই ছয় ফুট আয়তনের একটি ঝুপড়িতে কল্যাণী থাকেন। বৃষ্টি পড়লে ঘুমানোর উপায় নেই, বসে থাকতে হয়। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী। লাঠিতে ভর করে তাকে হাঁটতে হয়। বিধবা ভাতা হিসেবে তিনি যা পান, তা খুবই সামান্য। ভিক্ষা ছাড়া বেঁচে থাকার তার আর কোনো পথ নেই।

‘আমরা ভিক্ষা করি এবং আমাদের পুরুষেরা শূকর পালনের কাজ করে। তাই প্রতিবেশীরা আমাদেরকে ঘৃণার চোখে দেখে’, বলেন শেফালি মণ্ডল (৩৫)। তিনিও ভিক্ষা করেন এবং মাঝেমধ্যে শ্রমিক হিসেবে কাজ করেন।

‘বাজারে চায়ের দোকানে ও হোটেলে আমাদের জন্য থাকে আলাদা কাপ ও প্লেট। আমরা সমাজে অন্য মানুষের সমান না’, বলেন তিনি।
জানা গেছে, সরকার সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কটি চার লেনে সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। এজন্য কায়পুত্রদের এই জায়গা খালি করতে বলা হয়েছে। সম্পূর্ণ ভূমিহীন এসব কায়পুত্র পরিবারের যাওয়ার আর কোনো জায়গা নেই।

পুনর্বাসনের বিষয়ে তাদেরও কিছু পরামর্শ আছে। ‘আমরা ভূমিহীন এবং আমাদের বাসস্থানের অবস্থা এতটাই করুণ যে আমারা গৃহহীনের পর্যায়েই পড়ি’, বলেন চায়না মণ্ডল। তার দুই ছেলে রাখাল এবং তিনি নিজে মাঝেমধ্যে ভিক্ষা করেন। তিনি আরও বলেন, ‘আমাদের এই জায়গার পশ্চিমে অনেক খাস জমি আছে। আশ্রয়ণ প্রকল্পের আওতায় সেখানে আমাদের পুনর্বাসনের জন্য আমরা বারবার অনুরোধ করে আসছি।’কায়পুত্ররা সকালের খাবার খাচ্ছে, রামদয়িা, গোপালগঞ্জ, ২০১৬। ছবি: ফিলিপ গাইন

উল্লেখ্য, গত বছর আগস্টের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছিলেন। যদি বাংলাদেশের নাগরিক হিসেবে ধরা হয়, তবে দক্ষিণ আলীপুরের এই ৪৭টি কায়পুত্র পরিবারের অবস্থা তার উল্টোটাই ইঙ্গিত দেয়! এই কায়পুত্র পরিবারগুলো প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ থাকবে যদি তিনি তাদের আবাসন সমস্যার সমাধান করে দেন।

দ্রুত বর্ধমান বাংলাদেশে খোলা মাঠে শূকর চরিয়ে জীবনধারণ করা সত্যিকার অর্থে বেশ চ্যালেঞ্জিং। প্রায় ৫০০টি শূকরের একেকটি পালের দেখাশোনার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। শূকরপালের মালিকেরা ব্যাংক থেকে ঋণ পান না। মহাজনের কাছ থেকে তারা উচ্চ সুদে টাকা ধার করেন। তারা অনেক সময় এনজিও থেকেও ঋণ নেন, যা তাদের জন্য পর্যাপ্ত নয়। আবার সোয়াইন ফ্লু, কোভিড-১৯ ও নানা অজানা রোগে পালের পর পাল শূকরের মারা যাওয়ার বিরাট ঝুঁকিও রয়েছে।

২০২২ সালের জানুয়ারির শুরুর দিকে শূকরের অনেক পাল অজানা এক রোগে মারা যায়। বিরাট পালের মালিক যশোরের ভায়না গ্রামের দিলীপ মণ্ডল অসহায়ভাবে তার ৭০০ শূকরকে অজানা এক রোগে মারা যেতে দেখেন। তার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়। আলাদা আলাদা ব্যক্তির কাছে তার ঋণ ছিল প্রায় ৩০ লাখের মতো। তিনি এখন একদম নিঃস্ব। তিনি আবার ব্যবসায় কবে নাগাদ ফিরতে পারবেন বা আদৌ পারবেন কি না, তা জানেন না। এখানে আরও কায়পুত্র আছেন যারা একইভাবে অজানা রোগে তাদের শুকর মারা যেতে দেখেছেন। স্থানীয়দের রোষানলে পড়ার ভয়ে অনেকেই এসব রোগের ব্যাপারে কোনো রিপোর্ট করেন না।

কায়পুত্ররা পরিবর্তন চায়, সম্মানজনক জীবন চায়। বাংলাদেশ স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, মৎস্যসম্পদ ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। অনেক কায়পুত্র তাদের পেশা পরিবর্তন করেছে। যারা শূকর চরানো ছেড়ে দিয়ে মৎস্য চাষে চলে গেছে, তারা সামাজিক ও অর্থনৈতিকভাবে ভালো করছে বলে মনে করছে। অনেকে তাদের কায়পুত্র উপাধি—মণ্ডল, তরফদার, বিশ্বাস, সরকার—ইত্যাদি পরিবর্তন করে চলেছে। তাদের সন্তানরা অধিক সংখ্যক স্কুলে ভর্তি হচ্ছে। তথাপি, দক্ষিণ আলিপুরের কায়পুত্রদের মতো দক্ষিণ-পশ্চিমের অন্য যেকোনো গোষ্ঠীর তুলনায় অনেক পিছিয়ে আছে। কিন্তু যতদিন তারা তাদের পূর্বপুরুষদের খোলা মাঠে তাদের শূকরের পাল চরানোর পেশায় থাকবে, ততদিন তাদের জন্য রাষ্ট্রীয় এবং অ-রাষ্ট্রীয় পক্ষগুলোর সমর্থন ও সুরক্ষা প্রয়োজন। তাদের জরুরি প্রয়োজনগুলোর মধ্যে অন্যতম নির্ভয়ে শূকর চরানো, লাইসেন্স, বীমা, ব্যাংক ঋণ, সামাজিক সুরক্ষা, মালিকানাসহ খাস জমিতে তাদের ন্যায়সঙ্গত ভাগ, রোগে আক্রান্ত হলে শূকরের চিকিৎসা এবং গৃহপালিত পশু হিসেবে শুকরের স্বীকৃতি।

ফিলিপ গাইন: গবেষক ও সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউমেন ডেভেলপমেন্টের (সেড) পরিচালক

News Link: bangla.thedailystar.net 

Kaiputra: The untold story of a discriminated and excluded community

Kaiputra: The untold story of a discriminated and excluded community

Rakhals with their herd of pigs, Gopalganj, 2016. Photo. Philip Gain
The Daily Star | June 1, 2024 | Philip Gain

The government term for the community that rears pigs in the open field in Bangladesh is Kawara. The public, in general, also uses the same word but Kawara, in Bangla, is used in a derogatory way implying the community that lives with pigs. Lately, the Kawara people have adopted the term “Kaiputra,” a more respectable term to identify themselves.

If you are travelling through the southwestern districts, especially Satkhira, Jashore, Khulna, Kushtia, Faridpur, Gopalganj, Barishal and Narail, you are likely to see a herd of pigs grazing along the roadside or in a beel. Generally, a flock has 200 to 500 black pigs, almost similar to wild boar in looks. Pigs are considered unholy and therefore unwanted in a Muslim majority country.

However, the pork that comes from the southwestern districts of Bangladesh has high demand among non-Muslims and the big hotels, particularly in Dhaka. The Christians in Dhaka cannot think of celebrating their festivals without pork from the southwestern districts of the country. In fact, black pigs, fed and reared in the open field in these low-lying districts, are routinely slaughtered in Nagori in Kaliganj close to Dhaka and brought to shops in Farmgate. The meat is also supplied to hotels.

We have been following the herds of pigs in a few districts since 2016 for our research interest on the Kaiputra, one of the most miserable and impoverished people of Bangladesh. They leave their families in villages in Satkhira, Jashore and Khulna districts and live with the pigs throughout the year. A herd of 500 pigs require a dozen strong men who are known as rakhals. What I admire most about the rakhals is that they treat the pigs like their siblings. They have particular skills to communicate with the pigs, an intelligent animal.


A herd of pigs in Ramdia, Gopalganj 2017. Photo. Philip Gain

The rakhals indeed feed the pigs, live with them day and night and talk to them. The pigs also listen to them and follow their instructions. The rakhals and pigs in the depth of our beels have an amazing life that we hardly notice. We normally see them when they come on the road to move from one place to another or feed along the roadside.

The rakhals and their origin
The Society for Environment and Human Development (SEHD) has thoroughly mapped the Kaiputra community and published a book, “Kaiputra: Pig Rearing Community” in 2019. SEHD found this community in 46 villages in Jashore, Satkhira and Khulna districts. In 41 of these villages, the Kaiputra community is active in their traditional business of pig rearing in the open. Kaiputras in five of the villages do not send their men as rakhals in the field. In addition to these 46 villages, there are another 29 villages in these three districts, where the Kaiputra communities have taken up fishing. They are no more interested in traditional pig rearing and in identifying themselves as Kaiputra.

The guesstimated Kaiputra population is 12,000. In 2018, the number of herds of pigs reported by the community members was 102 and the number of pigs, 16,296. Some members of the Kaiputra communities also raise pigs in their homes.

Although all Kaiputra people are followers of Hinduism, they are not considered to be within the four Varnas of the caste system and are therefore untouchables. There is no other community in the southwest of Bangladesh so isolated, ostracised, broken, impoverished and socially excluded.

On April 7 and 8, I visited a Kaiputra para in Dakshin Alipur (No. 2 Ward) in Alipur Union of Satkhira Sadar Upazila. The condition of 47 Kaiputra households—39 on the western side and 8 on the eastern side—of the Satkhira-Shyamnagar highway is worse than appalling. Many of the houses are jhupris. The community reported that Around 50 men (rakhals) from this Kaiputra para go out in the field with their herds. Their monthly salary ranges between Tk 3,000 and Tk 9,000 plus a daily allowance for food.

The most appalling thing about the Kaiputra community of Dakshin Alipur is 25 of its female members, all widows and abandoned, beg in neighbouring areas. One of them is Kalyani Mondol (60 and above), who has been begging since her husband, a rakhal, died many years ago. She has a daughter, who has been married off. Kalyani lives in a jhupri, about 6 feet by 6 feet, made of nipa palm leaves, polythene and rusted tins. During rain, she has to sit up and stay awake. She is physically handicapped and walks with the help of a stick. What she gets in widow allowance is hardly enough. She cannot survive without begging.

“Because we beg and our men work with pigs, our neighbours look down on us,” says Shefali Mondol (35), who also begs and sometimes works as a daily labourer. “In tea stalls and hotels in bazar areas, our cups and plates are separate. We are not socially equal to other humans.”

The government reportedly has plans to expand the Satkhira-Shyamnagar Highway into four lanes and has been asking the Kaiputra community to vacate the land they inhabit. The Kaipiutra people are completely landless and have nowhere to go.

They, however, have a suggestion for their relocation. “We are landless and our houses are so flimsy that we consider ourselves homeless,” says China Mondol, a mother of two rakhals. China occasionally begs for a living. “There is plenty of khas land on the western side of our current location. We are repeatedly appealing for pucca houses under Ashrayan scheme to resettle us there.”

It is to be noted that in August the prime minister announced Satkhira Sadar Upazila free of landless and homeless people. The 47 Kaiputra families of Dakshin Alipur in Satkhira Sadar clearly show that the upazila is not free of the landless and homeless, if Kaiputra people are considered citizens of Bangladesh. These families will remain grateful to the prime minister if she resettles each of them on a piece of land.


Kaiputras are having their morning meal, Ramdia, Gopalganj, 2016. Photo. Philip Gain

Living the life of pig graziers in a fast-changing Bangladesh is really challenging. Maintaining a herd of around 500 pigs requires a large sum of money. The owners of the herds do not have access to bank loans. They take loans from moneylenders at a very high interest rate. They also take loans from NGOs, which are inadequate. There are also high risks of swine flu and other unknown diseases that kill pigs in masses.

In January 2022, an unknown disease killed many herds of pigs. Dilip Mondol, owner of a big herd of pigs in Vayana village in Jashore, helplessly watched all of his 700 animals die when an unknown disease struck. His net loss was Tk 50 lakh. His debt to different parties was Tk 30 lakh. He is completely broke now. He is not sure if and when he can come back to business. There are many others who witnessed their pigs’ death after the attack of the unknown disease. Many do not report these diseases in fear of hostility from the locals.

The Kaiputra people want change and a respectful life. Bangladesh has indeed made significant progress in many sectors including health, education, economy, employment generation and fisheries. Many from the Kaiputra community have also changed their occupation. Those who have given up their pig grazer profession and moved to fishing feel they are doing better socially and economically. Many have also been changing their Kaiputra title, Mondol, to Tarafdar, Biswas, Sarkar, etc. Their children are getting admitted to schools in greater numbers. Yet, the Kaiputra like those in Dakshin Alipur are left far behind than any other community in the southwest, where they are concentrated.

As long as they keep taking their pigs for grazing in the open field, a practice they have inherited from their forefathers, they need support and protection from state and non-state parties. Their urgent needs include but are not limited to: the ability to take their pigs for grazing without fear, license, insurance, access to bank loans, social protection, access to khas land with ownership, medical treatment for pigs when they are struck by diseases, and recognition of pigs as domestic animals.

Philip Gain is researcher and director at the Society for Environment and Human Development (SEHD).

News Link: English.thedailystar.net | PDF

 

Spotlight on Tragic Wages of Harijans and Tea Workers

Spotlight on Tragic Wages of Harijans and Tea Workers

Chief guest Dr. Hossain Zillur speaking at the discussion. Photo. Sanjoy Kairi

What a tragic story of wage deprivation! A Harijan in Sreemangal Municipality, who cleans the streets, gets a remuneration of taka 550 a month! Sukon Bashfor, a Harijan cleaner, employed by the Sreemangal Pourashava, told her appalling story with tear in eyes in a May Day celebration on 30 April 2024. “We work four hours a day and we work every day of the year whatever the weather is,” said Sukon. “There is no holiday for us even on May Day. And our monthly remuneration is only taka 550. To finish the target of cleaning my portion of the streets, my son and my husband join me with broom in hand.”

The Stories of Sukon Bashfor and other Harijan cleaners who live in hovels of Sreemangal Poura Colony were unearthed by two research staff of Society for Environment and Human Development (SEHD)—Rabiullah and Sylester Tudu—and shared at the May Day celebration. The celebration organized by SEHD, Brattyajan Resource Centre (BRC) and Power and Participation Research Centre (PPRC) also highlighted the wage deprivation of the tea workers. While the story of tea workers’ wage deprivation has been widely discussed in recent times, the stunning story of wage deprivation of the Harijan cleaners was as if heard of for the first time.

A hush descended over the audience when Sukon Bashfor and other delegations from the Harijan community from Moulvibazar and Sreemangal spoke.

There are 36 Harijan sweepers in Sreemangal who get this appalling monthly salary for keeping the capital of tea clean and habitable. The jamadar (supervisor) gets taka 580 a month. The Bangalee cleaners who reportedly work eight hours get a daily wage of taka 400.

Kanti Lal Bashfor, the president of Bangladesh Horijan Yokkha Parishad (BHYP) reported that in Habiganj Municipality, a Harijan cleaner gets a monthly salary of taka 900 for the same work, which is taka 3,500 for those of the Harijan community employed by the Moulvibazar Municipality. He also shared information on monthly salaries of Harijans in eight municipalities and one city corporation in Sylhet division.


Audience at the discussion. Photo. Sanjoy Kairi

Frustrated Kanti Lal Bashfor shared in angry tone: “The occupational skills of cleaners does not improve when the income is so meagre. When we go hungry, many of us lose their sense and engage in selling alcohol and marijuana.”

Sagar Harijan, the jamadar in Sreemangal added, “We Harijans do not get any health protection, pension and even any compensation or leave in emergencies such as accidents.”

The salaries of Harijan cleaners sweeping the streets in municipalities range from taka 550 to 4,000 and taka 3,000 to 17,000 in city corporations around the country. Among the cleaners who clean drains and transport waste in trucks are little better paid. Those who work in government offices, universities, colleges, hospitals, railway, etc. are on get government scales and get salaries between taka 12,000 and 25,000.

The key demand of the Harijan cleaners is that they get unified respectable salary scales. They also demand that the prime minister’s directive to provide 80% of cleaning jobs in municipalities and city corporations to the Harijans who allege that currently others are taking their jobs.

In his keynote presentation on the question of tea workers’ just wages, Philip Gain, researcher and director of SEHD, focused on the wage deprivation of tea workers. The current daily wage of a tea worker (Taka 170) which was fixed by the prime minister in the backdrop of an unprecedented strike in the tea garden in August 2022 is still inadequate. The tea workers’ wage has never been just. During the 1880s and 1890s the average monthly wage of a tea worker in Assam (Sylhet division was part of Assam back then), was six rupees. With this little income, they were not able to buy enough rice for the month. Back then a maund (40 kg) of rice would cost two rupees. The tea workers could spend one rupee. The owners then would add one rupee. Thus, the owners introduced subsidy for staple. Some other fringe benefits including medical care was also introduced. Thus, the owners invented techniques to keep the tea workers tied to the tea gardens in the post-slavery era. However, many see the tea workers and Harijans as modern slaves.

In Bangladesh the owners have followed the same techniques to not give the just cash wages to the tea workers and to keep the tea workers, most of them low caste Hindu and non-Bangalee, tied to the tea gardens.

What is most painful for the tea workers of Bangladesh is the owners have never paid them gratuity, shared company profit and have routinely violated several important sections of the labour legislations that are supposed to ensure decent work conditions, standard education and medical care among others. Violation of labour legislations indeed is the single most important factor for unjust wages and indecent work conditions.

Women tea workers in a rally during the August strike in 2022.Photo.Philip Gain

The speakers from the tea community and their lone union, Bangladesh Cha Sramik Union (BCSU) spoke on different aspects of wage deprivation and indecent work conditions, their causes and consequences.

Mr. Rambhajan Kairi, vice chairman of Kamalganj Upazila and trade union leader talked about how employers in tea gardens abuse labour legislations in their best interest and are not held accountable even though there are flagrant violations at their end. “In Bangladesh, legislation is used to deprive our tea workers,” Mr. Kairi remarked. “Whenever the price of tea falls, every tea worker has to bear the consequences. But when profits are made, that never reach the workers.”

Ms. Jasmine Akhter, vice president of BCSU commented on the status of women tea workers. “Despite the fact that majority of the tea leaf pluckers are women, they are not valued and respected either in the gardens or in their families,” said Ms. Akhter. “If they demand a just wage, they hear all about owners’ loss. And if they protest against injustice, they face trouble in every possible way.”

Mr. Paresh Kalindi, the treasurer of BCSU and Mr. Nripen Pal, acting general secretary of BCSU also spoke to raise community voice.

After the community voices heard, a panel of researchers, academic, lawyer, government official led the discussion into a root cause analysis and shared their thoughts on what needs to be done to pull the Harijans and tea workers out of their current appalling condition.

Mohammad Mahbubul Hasan, Deputy Inspector General of Department of Inspection for Factories and Establishments (DIFE) in Sreemangal reflected on what his agency does for the workers. DIFE indeed is an important government agency to ensure implementation of labour legislations and well-being of the tea workers in particular. In his discussion he highlighted particularly how DIFE helps in getting financial aid to university students from tea gardens.

Katyayani Chandola, a lawyer from India represented NAZDEEK, a US-based advocacy group supporting work with tea workers in India and Bangladesh talked about the wages of tea workers in India and the plight of those in Assam. “Currently in Assam, the daily wage of a tea worker is Rs. 250, which however, is more than Rs. 400 in several other regions such as Tamil Nadu and Kerala. Now the tea workers of all the states of India are demanding that the minimum wages be fixed for all the states using the Supreme Court’s formula,” reported Chandola. “If wages were determined using the formula, the minimum wage would now be more than Rs. 500.”

Prof. Tanzimuddin Khan of University of Dhaka spoke on how to minimise the anomalies with wages. A country should put a standard in place to ensure just wages. “What we see in tea gardens and with Harijans is severe disrespect to social justice and dishonour to the spirit of the May Day,” said Prof. Khan. “Instead of different wage structures for different sectors, all unions should come together and demand a universal minimum wage for all sectors.”

Dr. Hossain Zillur Rahman, the chief guest at the celebration, reflected on wage deprivation of the Harijans and tea workers and how different actors can play a right role in giving them honour. “It is very important to specify the problems of our marginalized groups and work on solutions through strategic thinking,” said Dr. Rahman.


Women tea worker return home after day’s hard work.Photo.Philip Gain

     “The most harmful aspect of marginalization is when people feel marginalized and powerless,” remarked Dr. Rahman. “It is very important for them to have the ability to show their potentials. Brattyajan Resource Centre (BRC) is helping the marginalized and excluded communities and giving them a platform through its continuous research. Journalists also have a responsibility in strengthening research and investigation.”

The Harijans and the tea workers have a similar history of migration to their current locations from different parts of India. The Harijans are traditionally known as sweepers and many of them consider themselves social outcasts or ‘Dalit’. The term, ‘Dalit’ is used to define the status of those who are outside the four Varnas in the Hindu Casteism, which means they belong to the so-called fifth category. The members of the Harijan community work as cleaners in the cities and municipalities all over the country except for three districts of Chittagong Hill Tracts (CHT). They are among the most neglected in society and most deprived of all social privileges. Cleaning has been their main occupation for more than 200 years now. The Harijans with a population of around 100,000 are among the most marginalised communities who are afflicted with a variety of social and economic problems.

The 138,000 tea workers and their communities of half million people, most of them Hindus and considered the fifth category in the Hindu casteism, also migrated to their current locations to work in the tea gardens. Tied to the tea gardens for five generations they now work in 160 tea gardens in Sylhet and Chattogram divisions. The British companies had started bringing them from Bihar, Madras, Odisha, Andhra Pradesh, Madhya Pradesh, West Bengal, Uttar Pradesh and other places in India to work in the tea gardens in Sylhet region from the 1850s. Engagement of these non-local communities was a post-slavery innovation to address the labour needs of colonial capitalist enterprises. The misfortune of these indentured labourers started with their journey to the tea gardens. The tea workers, belonging to as many as 80 ethnic identities, are also among the most deprived, exploited, alienated, excluded, poorest and marginalized peoples of Bangladesh.

The tea workers have many sad stories to tell. But their cultural riches demonstrate their inner strength. The songs, dances and a drama that the artists of ‘Pratik Theatre’ displayed to kick off the celebration on 30 April amazed everyone in the audience. Pratik Theatre, a premier cultural group among more than a dozen of them in the tea gardens, is based in Deundi Tea Estate. Established in 1986, the group now has more than 60 artists. Pratik Theatre is famed for nurturing cultural riches and making people aware of social, economic and political injustices that the tea workers face. It routinely organizes cultural events inside and outside the tea gardens to promote rights of the tea workers.

Philip Gain, research and director and Fahmida Afroze Nadia, researcher at Society for Environment and Human Development (SEHD).


A Harijan colony in Mymensingh, flooded with rainwater. Photo. Philip Gain

News Link: Dhaka Courier || Bangla  PDF

রাবার চাষে প্রাকৃতিক বনের মৃত্যু

রাবার চাষে প্রাকৃতিক বনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ের ঢালে জঙ্গল পরিষ্কার করে রাবার চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে। ছবি: ফিলিপ গাইন

প্রাকৃতিক রাবারের বিকল্প আছে এবং আমাদের কৌশল হওয়া উচিত আর রাবার চাষ না বাড়ানো। সরকার যেখানে সম্ভব রাবারের পরিবর্তে স্থানীয় প্রজাতি লাগানোর কথাও চিন্তা করতে পারে।

ফিলিপ গাইন

২০২৪ সালের ২ মার্চ। মধুপুর শালবনে প্রকৃতির সম্পূর্ণ ধ্বংসের মাঝখানে দাঁড়িয়ে আছি। প্রায় ৩০ বছর আগে রোপণ করা একটি মাত্র গাছ—রাবারের মনোকালচার, প্রতিদিন শয়ে শয়ে কাটা হচ্ছে। গাছ কাটার পর সেগুলো টুকরো টুকরো করে ট্রাকে তোলা হচ্ছে এবং দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। জ্বালানি, বোর্ড তৈরি, ইট পোড়ানো ও অন্যান্য কিছু কাজে ব্যবহার হবে এ কাঠ। যা থাকছে তা হলো মোথা, যা শিগগিরই দ্বিতীয় আবর্তের রাবার চাষের জন্য উপড়ে ফেলা হবে। রাবারের সঙ্গে সঙ্গে কয়েক বছর ধরে এখানে চাষ হবে আনারস ও অন্যান্য ফসল।

মধুপুর শালবনের মাঝে সন্তোষপুর ও পীরগাছা রাবার বাগানে গত কয়েক সপ্তাহ ধরে কাটা হচ্ছে রাবার গাছ। রাবার এমন একটি বিদেশি গাছ, যা আমাজন রেইনফরেস্ট থেকে সারা বিশ্বে ছড়িয়েছে। যদি রাবার কষের জন্য বাণিজ্যিকভাবে রাবার গাছ রোপণ করা হয়, তবে সাধারণত ৩০ থেকে ৩৫ বছর শেষে তা কেটে ফেলতে হবে। একটি রাবার গাছ প্রায় ২৬ বছর ধরে কষ দেয় এবং তারপর এটি পুরোনো ও অনুৎপাদনশীল হয়ে পড়ে এবং তখন তা কেটে ফেলা হয়।

টাঙ্গাইল-শেরপুর রাবার জোনের পাঁচটি বাগানের মধ্যে দুটিতে রাবার কাটার কাজ শুরু হয়েছিল গত বছর, যখন সন্তোষপুরে ৫৫ একর জমির নয় হাজার ও পীরগাছা রাবার বাগানের ৫৫ একর জমির সাত হাজার রাবার গাছ কাটা হয়। এরপর বাগান দুটির প্রতিটিতে ১২ হাজার ৩৭৫টি রাবারের চারা রোপণ করা হয়। রাবারের চারাসহ জমি লিজ নিয়ে এখানে চাষ হচ্ছে আনারস ও অন্যান্য ফসল।

এ বছর পীরগাছা রাবার বাগানের ১৫০ একর জমি থেকে ১৩ হাজার ৫৬৪টি ও সন্তোষপুর রাবার বাগানের ১৫০ একর জমি থেকে ২৫ হাজার ৯০০টি রাবার গাছ কাটার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

মধুপুর-শেরপুর জোনে আট হাজার ১২৮ একর বনভূমিতে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) ব্যবস্থাপনায় পাঁচটি রাবার বাগান রয়েছে এবং অন্যান্য এলাকায় আছে আরও ১৪টি রাবার বাগান। এই পাঁচটি বাগানের মধ্যে চারটি মধুপুর শালবনের সাত হাজার ৫০৩ একর এলাকাজুড়ে।

২০২৪ সালে পীরগাছা রাবার বাগানের অনুৎপাদনশীল রাবার গাছ কাটা হয়। ছবি: ফিলিপ গাইন

মধুপুর শালবনে প্রথম রাবার গাছ লাগানো হয় ১৯৮৬ সালের ২ ফেব্রুয়ারি। রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ রাবার চাষ উদ্বোধন করতে হেলিকপ্টারে করে মধুপুরে যান। তিনিই মধুপুরে প্রথম রাবার গাছটি রোপণ করেন। এ এলাকার সব রাবার গাছ কাটা হলেও এ গাছটিকে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) দেওয়া তথ্য অনুযায়ী, মধুপুরে প্রথম গাছ লাগানোর পর থেকে এ জোনের পাঁচটি বাগানে প্রায় ২০ লাখের মতো রাবারের চারা রোপণ করা হয়।

বাংলাদেশ বন বিভাগ রাবার চাষের জন্য বিএফআইডিসিকে বনভূমি হস্তান্তর করেছে। উভয়ই রাষ্ট্রীয় সংস্থা—একটির কাজ বন রক্ষা করা এবং অন্যটির কাজ বনজ সম্পদ আহরণ ও রাবারসহ বাণিজ্যিক বৃক্ষ চাষ করা। বিএফআইডিসি রাবার চাষের শুরুতে যে কাজটি করে তা হলো, বনভূমির সব প্রাকৃতিক উদ্ভিদ—গাছ, লতাগুল্ম ও বনতল—পরিষ্কার করে যা বন্যপ্রাণী, পাখি, কীটপতঙ্গ, ব্যাকটেরিয়া ও বিভিন্ন ধরনের প্রাণের আশ্রয়স্থল।

সন্তোষপুরে রাবার বাগান করার আগে এখানটায় করা হয়েছিল সেগুন গাছের বাগান। সেগুন চাষের ঠিক আগে এখানে ছিল প্রাকৃতিক শাল বন। মহিষমারা গ্রামের হাসমত আলী, যার বয়স আশির কোঠায়, এখন অসহায় দৃষ্টিতে তার গ্রামের কাছাকাছি রাবার গাছ কাটা দেখছেন। মহিষমারা গ্রামটি ‘গজারিচালা’ নামেও পরিচিত (গজারি মানে শাল ও চালা মানে উঁচু জমি)। সেগুন চাষের আগে এখানে যে ঘন শালবন ছিল, তার একজন সাক্ষী তিনি।

‘স্বাধীনতা যুদ্ধের ২০ বছর আগে যখন আমি আমার পরিবারের সঙ্গে এখানে আসি, তখন এই এলাকায় ঘন শাল বন ছিল’, বলেন হাসমত আলী। ‘আমি বনে বাঘ, ভালুক ও হরিণ দেখেছি। বাঘের হাত থেকে গরু রক্ষা করতে আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হতো। তারপর দেখলাম শালবন নিলামে বিক্রি করে সেগুন লাগাতে। এরপর এরশাদের আমলে চাষ করা হলো রাবার গাছ।‘

১৯৮৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি এরশাদ যে রাবার গাছটি লাগিয়েছিলেন। ছবি: ফিলিপ গাইন

পার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) রাবার চাষের সূত্র ধরে মধুপুরে এসেছে ভিনদেশি এ বৃক্ষটি। পার্বত্য চট্টগ্রামে রাবার চাষের জন্য অন্যান্যদের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে অর্থ পাওয়া গেলেও মধুপুরে প্রথম রাবার প্রকল্পের অর্থায়ন সরকার নিজেই করেছে।

১৯৮০-র দশকের শেষদিকে মধুপুর ও দেশের অন্যান্য অংশে দ্বিতীয় রাবার উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য এডিবি আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন করে এনেছিল। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করা হয়েছিল এবং তহবিল প্রায় পাইপলাইনে চলে এসেছিল। কিন্তু বিভিন্ন মহলের তীব্র সমালোচনার মুখে, স্থানীয় প্রতিরোধ ও জাতীয় সংবাদমাধ্যমে এই লেখকের ক্রমাগত রিপোর্টিংয়ের ফলে শেষ পর্যন্ত এডিবি এ প্রকল্পে আর অর্থায়ন করেনি।

দ্বিতীয় রাবার উন্নয়ন প্রকল্প বন্ধ না হলে আরও ১৫ হাজার একর বনভূমিতে রাবার চাষ হতো, যা আরও বনবিনাশ ও স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে আরও সংঘাতের কারণ হতো। প্রথম রাবার প্রকল্প ইতোমধ্যেই রাষ্ট্রীয় সংস্থা ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে অনেক উত্তেজনা সৃষ্টি করেছিল।

স্থানীয় জনগোষ্ঠীর ভূমি ও জীবন-জীবিকার ওপর বিরূপ প্রভাব মধুপুরে রাবার চাষের কারণে গারোসহ স্থানীয় জনগোষ্ঠী নাটকীয়ভাবে বনজ সম্পদে তাদের ভাগ ও গবাদি পশুর চারণভূমি হারিয়েছে। রাবার বাগান হলো মনোকালচার ও এর তলায় কিছুই জন্মায় না। দূর থেকে দেখতে সবুজ মনে হলেও এটি আসলে বন্য প্রাণীবিহীন সবুজ মরুভূমি। জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চে পাতা ঝরে পড়লে তা সম্পূর্ণ পোড়া ও অনুর্বর দৃশ্য ধারণ করে। এটি প্রাকৃতিক বনের ঠিক বিপরীত চিত্র।
রাবার চাষের পরিবেশগত পরিণতি ও স্থানীয় সম্প্রদায়, বিশেষ করে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ওপর এর প্রভাব বিবেচনায় নিলে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য অঞ্চলে এর কাহিনী কোনো সুসংবাদ বয়ে আনেনি।

আমাজনের আদিবাসীরা রাবার গাছকে বলেন ‘কাওটচৌচ’, যার অর্থ ‘যে গাছ কাঁদে’। ছবি: ফিলিপ গাইন

বাংলাদেশ রাবার বোর্ডের তথ্যমতে, এখন পর্যন্ত প্রায় এক লাখ ৪০ হাজার একর জমি রাবার চাষের আওতায় আনা হয়েছে। এই জমির বেশিরভাগই রাষ্ট্রীয় মালিকানাধীন বনভূমি। পাকিস্তান আমলে ছোট পরিসরে রাবার চাষ শুরু হয়। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান ও লেফটেন্যান্ট জেনারেল এইচএম এরশাদের সময় রাবারের ব্যাপক বাণিজ্যিক চাষ হয়। রাবার বাগানের মালিকদের মধ্যে রয়েছে রাষ্ট্রীয় সংস্থা যেমন: বিএফআইডিসি, বাংলাদেশ রাবার বোর্ড ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, তেমনি রয়েছে চা বাগান, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন ও বড়-ছোট ব্যক্তি মালিক।

সবচেয়ে উদ্বেগজনক ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রাবার চাষ হয়েছে পার্বত্য চট্টগ্রামে। এখানে রাবার বাগানের মালিক ব্যক্তি, কিন্তু যে জমিতে এ ধরনের রাবার চাষ হয়েছে, তার বেশিরভাগ এই অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সনাতনী ভূমি।

ব্যক্তি মালিকানাধীন রাবার চাষ বান্দরবান পার্বত্য জেলার লামা, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান সদর ও আলীকদম উপজেলার বিস্তীর্ণ এলাকার পাহাড়ে ব্যাপক পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করেছে। সরকারি সূত্রে জানা গেছে, এ জেলায় বাণিজ্যিক রাবার চাষ ও হর্টিকালচারের জন্য ৪৫ হাজার একর সরকারি জমি লিজ দেওয়া হয়েছে। এক হাজার ৮০০ প্লটের একেকটির আয়তন ২৫ একর। একটি সরকারি নথিতে এক হাজার ৬৩৫ জন ব্যক্তি এবং কোম্পানির তালিকা পাওয়া যায়, যারা এই চারটি উপজেলায় রাবার ও হর্টিকালচারের জন্য এসব প্লট পেয়েছে। ১৯৮০ থেকে ১৯৯৬ সালের মধ্যে এসব প্লটের ইজারা দেওয়া হয়। তালিকাটি গুরুতর অনিয়ম ও ন্যক্কারজনক সরকারি কৌশল উন্মোচন করেছে। এক হাজার ৬৩৫ ব্যক্তি, স্বত্বাধিকারী ও কোম্পানি যারা রাবার ও হর্টিকালচারের জন্য প্লট পেয়েছে, তাদের মধ্যে মাত্র ৩২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সদস্য। বাকিদের বেশিরভাগই পার্বত্য চট্টগ্রামের বাইরের অন্যান্য জেলার বাঙালি।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির চেয়ারম্যান গৌতম দেওয়ান বলেন, ‘রাবার বাগান যেখানে করা হয়েছে, সেখানকার প্রাকৃতিক বন সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়েছে। সার্বিক বিবেচনায় রাবার চাষ পার্বত্য চট্টগ্রামে সফল হয়নি। রাবার মনোকালচার পরিবেশ, প্রতিবেশ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য বিপর্যয়কর প্রমাণিত হয়েছে। যে জমিতে ঐতিহ্যগতভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা জুম চাষ করতেন ও ফসল ফলাতেন, তার অনেক জায়গা থেকে রাবারের কারণে তারা উচ্ছেদ হয়েছেন।‘

অনুৎপাদনশীল পীরগাছা রাবার বাগান (২০১৮)। ছবি: ফিলিপ গাইন

একটি ঔপনিবেশিক প্রকল্প : 
চা বাগান ব্যবস্থাপনা কর্মকর্তাদের কেউ কেউ জানিয়েছেন, চা উৎপাদনের জন্য ইজারা নেওয়া জমিতে রাবার চাষ লাভজনক হয়নি। এখন রাবার গাছ অনুৎপাদনশীল হয়ে পড়ছে। এসব গাছ কাটার পর এ জমির ব্যবহার কীভাবে হবে, তা এখনো বলা যাচ্ছে না।

রাবার গাছের দুধ-রঙের কষ একটি আশ্চর্যজনক প্রাকৃতিক দ্রব্য, যা আমরা পাই রাবার গাছ বা ‘হাভিয়া ব্রাজিলিয়েনসিস’ থেকে। এটি আমাজন রেইনফরেস্টের একটি বৃক্ষ। ১৪৯৩ সালে ক্রিস্টোফার কলম্বাস এ গাছটি ইউরোপে আনার আগে গাছটি ইউরোপ, এশিয়াসহ আরও অনেক জায়গায় অজানা ছিল। কলম্বাস গাছটিকে বলতেন, ‘কাওটচৌচ’। এটি আমাজন জঙ্গলের আদিবাসীদের একটি শব্দ, যার অর্থ ‘যে গাছ কাঁদে’।

এশিয়াতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকেরা গাছটি প্রথমে আনে শ্রীলঙ্কায়, তারপর মালয় ও কালক্রমে এটি বাংলাদেশেও পৌঁছে। পৃথিবীর সবচেয়ে বেশি প্রাকৃতিক রাবার এখন এশিয়াতে উৎপাদিত হয়। পৃথিবীর ইতিহাসের এক সময় মানুষ প্রাকৃতিক রাবার থেকে তৈরি পণ্য ছাড়া জীবন ভাবতে পারত না। উড়োজাহাজের কথা ভাবুন। রাবারের তৈরি চাকা ছাড়া ১৯০৩ সালে এটি কি আকাশে উড়তে পারত? মোটরগাড়ি, বাই-সাইকেল ও অন্যান্য যানবাহনের চাকা কি রাবার ছাড়া বানানো সম্ভব ছিল? ১৯৩১ সালে কৃত্রিম রাবার আবিষ্কারের পরও গাড়ির চাকা ও হাজারো পণ্যে প্রাকৃতিক রাবারের ব্যবহার অব্যাহত আছে। রাবার থেকে তৈরি পণ্য আমাদের জীবন সহজ ও আরামদায়ক করে দিয়েছে। রাবার নিঃসন্দেহে এমন একটি উদ্ভিদ, যা মানুষকে অনেক সমৃদ্ধি দিয়েছে।

দক্ষিণ আমেরিকার জঙ্গল থেকে সর্বশ্রেষ্ঠ ঔষধি আবিষ্কার চিনকোনা হলে, রাবার হলো সর্বশ্রেষ্ঠ শিল্পজাত পণ্য। চিনকোনা আমাদের ম্যালেরিয়া থেকে সুরক্ষার জন্য কুইনাইন দিয়েছে, আর রাবার বিশ্বকে দিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি। একসময় ইউরোপ ও উত্তর আমেরিকার অর্থনীতির মেরুদণ্ড হয়ে উঠেছিল ব্রাজিলিয়ান রাবার।
যাইহোক, যে বৃক্ষ মানুষকে এত সমৃদ্ধি দিয়েছে, সেই বৃক্ষই অন্য শত প্রজাতির বৃক্ষ ও প্রাণীকুলের জন্য মৃত্যুদণ্ডের অন্যতম কারণ হিসেবে হাজির হতে পারে।


সন্তোষপুর রাবার বাগানের রাবার গাছ কাটা হচ্ছে। মার্চ ২০২৪। ছবি: ফিলিপ গাইন

দক্ষিণ আমেরিকার আদিবাসীরা রাবার গাছের ছাল কেটে সাদা কষ বের করত। খ্রিস্টপূর্ব ১৬০০ থেকে লাতিন আমেরিকায় রাবারের ব্যবহার ছিল। ওলমেক সভ্যতার সময় ‘রাবার মানুষ’ হিসেবে পরিচিত জাতি ছিল, যারা খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে খ্রিস্টপূর্ব ৪০০ পর্যন্ত মেক্সিকোতে বসবাস করত।

ইউরোপীয়রা এল দোরাদো (সোনার শহর) ও খনিজ সম্পদের সন্ধানে বিশ্বজুড়ে, বিশেষ করে আমেরিকাতে হানা দিতে শুরু করে। তারা শহরের পর শহর লুণ্ঠন এবং স্থানীয় সভ্যতা ও আদিবাসীদের ধর্মের সব নিদর্শন ধ্বংস করে কিছু সোনা ও রূপা (আমেরিকার আদিবাসীদের কাছে যা যথাক্রমে সূর্য ও চন্দ্র) পায় বটে, কিন্তু তারা আরও মূল্যবান জিনিস খুঁজে পায়—উদ্ভিদ—রাবার যার মধ্যে অন্যতম। একবার ভাবুন আমাদের আধুনিক খাদ্য তালিকায় আলু, টমেটো, মরিচ ও কাসাভা নেই! এসবই এসেছে দক্ষিণ আমেরিকা থেকে। খনিজ সম্পদ এক সময় শেষ হয়ে যায়, কিন্তু উদ্ভিদ শেষ হয় না। কারণ সেগুলোর উৎপাদন ও পুনরায় উৎপাদন চলতে থাকে।
রাবার ও এসব উদ্ভিদ, যা ইউরোপীয়রা দক্ষিণ আমেরিকা থেকে এনেছিল, আমাদের জীবন চিরতরে বদলে দিয়েছে। বিশেষ করে দক্ষিণ আমেরিকা দখল ও শোষণ থেকে ইউরোপীয় এবং উপনিবেশবাদীরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। আক্ষরিক অর্থে ঔপনিবেশিকতার অবসান হয়েছে, কিন্তু অর্থনৈতিক লুটপাট বন্ধ হয়নি। রাবার এখনো সচ্ছল ব্যক্তিদের কিছু সমৃদ্ধি দিচ্ছে বটে, তবে তা হচ্ছে চরম পরিবেশগত ক্ষতি ও বনে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুর্দশার বিনিময়ে।

রাবার চাষ—হোক তা পার্বত্য চট্টগ্রাম, মধুপুর বা চা বাগানে—রাষ্ট্র ও বেসরকারি উদ্যোক্তাদের জন্য কিছু অর্থনৈতিক সুবিধা হয়তো এনে দিয়েছে, কিন্তু রাবার চাষের জমি একসময় যারা সনাতনী অধিকার বলে ব্যবহার করতেন, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবথেকে খারাপ যা হয়েছে তা হলো, যেখানেই রাবার চাষ হয়েছে, সেখান থেকেই প্রাকৃতিক প্রাণসম্পদ হারিয়ে গেছে। একবার ভাবুন আগামী এক দশকের মধ্যে প্রথম আবর্তে লাগানো সব রাবার গাছ কাটা হবে এবং সেখানে লাগানো হবে দ্বিতীয় আবর্তের রাবার চারা। এর অর্থ তিন-চার দশক আগে যেখানে প্রাকৃতিক অরণ্য ছিল, তা চিরতরে হারিয়ে যাবে। আর এভাবেই প্রাকৃতিক রাবার হয়ে উঠেছে প্রাকৃতিক অরণ্যের জন্য মৃত্যুদণ্ড। প্রাকৃতিক রাবারের বিকল্প আছে এবং আমাদের কৌশল হওয়া উচিত আর রাবার চাষ না বাড়ানো। সরকার যেখানে সম্ভব রাবারের পরিবর্তে স্থানীয় প্রজাতি লাগানোর কথাও চিন্তা করতে পারে।

ফিলিপ গাইন: গবেষক ও সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউমেন ডেভেলপমেন্টের (সেড) পরিচালক
মধুপুর থেকে প্রবীণ চিসিম ও সেড স্টাফ সিলভেস্টার টুডু লেখককে মাঠ থেকে কিছু তথ্য সংগ্রহে সাহায্য করেছেন।
News Link: bangla.thedailystar.net | PDF